Wednesday, March 28, 2018

২৬শে মার্চ

হটাত করে চোখ গেলো আকাশে, গাছের উপরে কালো কাক উড়ছে। এই মাঝ রাতে কাকের দল কেন? গাঁ শিউরে উঠল! চারপাশে কেউ নেই! আমি একা! ভয় আমি পাই না কিন্তু এই একটা দিনে ভয় পাই; আত্মাগুলো ফিরে এলো কি? কালো বিড়াল! Oh my God! সত্যি ভয় পাচ্ছি! দে দৌড়! এক নিশ্বাসে জঙ্গলের মতো জায়গাটা থেকে রুমে। 
একটু আগে গান শুনে এলাম "এক নদী রক্তের বিনিময়ে........" সত্যি আজ আত্মাগুলো যদি ফিরে আসে! বিভৎস চেহারা নিয়ে! ভীতু হয়ে উঠছি কেন আমি? জানি না। এমন তো হয়নি আগে! 
হলের ভিতরের গনকবরের পাশে ক্রিকেট খেলেছি, ফোনেও কথা বলেছি কিন্তু আজ যে ২৬শে মার্চ। কালো জমাট বাঁধা রক্তের মাঝে মাঝে হয়তো সেদিন আমিও ছিলাম! শুনেছি কাক নাকি পূর্বপুরুষের প্রতীক। তাই এই কাকের দল উড়ছে শব্দ ছাড়া। কি নিঃশব্দ! ডানা ঝাপটানোর আওয়াজ পর্যন্ত নেই! আয় তোরা সখা চুপিচুপি! কেউ জানবেও না। শুধু আমি আর তোরা! ২৬শে মাচ! রক্তের শোধ নে!
দূর! ফ্যানটা এমন আওয়াজ করে ঘুরছে কেন? সেদিন কি এমন ঘুরছিল? যে দিন ওরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল? কারন আমি বাঙালী! তারপর হাত বেধে উল্টো করে টেনে নিয়েছিল আমায় আর মেরেছিল খুঁচিয়ে! ভুলি নাই! মুক্ত আমি আমি হয়েছি। আমার নামের পাশে আজ লেখা "বাংলাদেশী"। আমি স্বাধীন! বুকের রক্তে কেনা আমার স্বাধীনতা।
যোগাযোগ না থাকলে বন্ধুত্ব হাওয়াই মিঠাই হয়ে উড়ে চলে যায়।
বন্ধুত্ব আসলে টিস্যু পেপারের মতো, থাকলে বাল বলেও গন্য করি না কিন্তু যে মুহূর্তে ছেড়ে চলে যায় ঠিক তখন থেকেই তাকে মিস করতে শুরু করি।

নিঃসঙ্গ !

শহরে আসলে সবাই নিঃসঙ্গ, চাঁদটাও; তার পাশে কোন তারা নেই। তারা গোনার খেলাও নেই। ঠিক মাঝরাতে কোন তারাটা কোথায় ওঠে সবই আমার জানা ছিল। আর এখন! ভুলেই গিয়েছি কালপুরুষ, সপ্তর্ষি, লুব্ধক, অগস্ত্য, স্বাতী, চিত্রা, রোহিণী, জ্যেষ্ঠা, মিথুন, মৎসমুখ, আর্দ্রা, আধারা, অভিজিৎ, বিষ্ণুতারা, শ্রাবনা, প্রভাস, বিজয় এর জ্যামিতিক চিত্র, মাঝেরাতে যা ফুটে উঠত আকাশের কোন এক কোনে আর আমার কিশোর মন ঠিকই খুঁজে বের করত তাদের। কতই না গলা মিলিয়েছি "রাতেরও আকাশে নিশ্চুপ স্বাক্ষী দূরের ঐ ধ্রুবতারা......কতটা বেসেছি ভালো......" আজ আমার সে চাঁদ সঙ্গীহীন। একটাবার যদি এ শহরের সব বাতি নিভিয়ে দেখতে পেতাম সেই কিশোর বেলার তারা ঝিকিমিকি আকাশ, নিকষকালো অন্ধকার। গ্রামে আমার ছোট্ট উঠানে দাড়িয়ে আমি, কিশোর আমি, উপরে সে আকাশ। কিন্তু আজ সব ভাঙছে, ভাঙুক। না ভাঙলে গড়বো কি করে? এ তারা এ চাঁদই হোক না সকল স্বাক্ষী।
ভেজিটেরিয়ান বয়ফ্রেন্ড!
তোমার ওড়না ছাড়া বুক
আমার মনেতে অসুখ
হাজার মানুষের সাথে পরিচয়, শেষ পর্যন্ত যোগাযোগ থাকবে সর্বোচচ একজনের সাথে আর সব নতুন মানুষে চারপাশ ভরবে তাই কে কি ভাবলো তাতে কি আসে যায়? যা ভালোবাসি তাই কর না রে মন।