Monday, July 4, 2016

নদীকেন্দ্রিক উপন্যাস ( ডাউনলোড লিঙ্কসহ)

  নদীভিত্তিক আঞ্চলিক উপন্যাসগুলোর মধ্যে আমার পড়া কিছু উপন্যাসের  সংকলনঃ

১। মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)-এর ‘পদ্মা নদীর মাঝি (১৯৩৬),
 ২। অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১)-এর ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬), 

৩। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)-এর হাঁসুলী বাঁকের উপকথা (১৯৪৭),

৪।  হুমায়ুন কবীর (১৯০৬-১৯৬৯)-এর ‘নদী ও নারী’

 ৫।  সমরেশ বসু (১৯২৪-১৯৮৮)-এর ‘গঙ্গা’ (১৯৫৫),

৬। আবু ইসহাক (১৯২৬-২০০৩)-এর ‘পদ্মার পলিদ্বীপ’ (১৯৮৬), 

৭। আলাউদ্দিন আল আজাদ (১৯৩২-২০১০)-এর ‘কর্ণফুলী’ (১৯৬২),

৮। শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১)-এর ‘সারেং বৌ’ (১৯৬২,

Friday, July 1, 2016

সিনেমায় কত্থক নৃত্য

 সিনেমায় আমারা যে কত্থক নৃত্য  দেখি তার একটা তালিকা তৈরি করছি বাংলাদেশের বিখ্যাত নৃত্য শিল্পী শিবলী মাহমুদের প্রথম আলোতে প্রকাশিত একটা ইন্টারভিউ থেকে। (সরাসরি লিঙ্ক )

১ । Mohe Rang Do Laal , Bajirao Mastani ,  Ranveer Singh & Deepika Padukone



২ ।Kaahe Chhed Mohe , Devdas  ,Madhuri Dixit , Shah Rukh khan 



৩।Kanha Main Tose Haari - Shatranj Ke Khilari Song - Amjad Khan - Birju Maharaj


Thursday, June 30, 2016

ফুড কনফারেন্স ও গালিভরের সফরনামা , আবুল মনসুর আহমদ pdf ডাউনলোড করুন



ভাইসব,  আপনাদের জন্য আবুল মনসুর আহমদের ব্যঙ্গরচনা ফুড কনফারেন্স ও গালিভরের  সফরনামা বই দুইটির সফট কপি লইয়া হাজির হইছি । ডাউনলোড করেন , পড়েন , হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে ।
 ১। ফুড কনফারেন্স  food conference by abul mansur ahmed pdf


২। গালিভরের  সফরনামা    GALIVORER SOFOR NAMA  by abul mansur ahmed pdf


বোনাস হিসেবে আরেকটি বই দিচ্ছি
৩ । আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর  amar dekha rajnitir 50 bochor pdf
DOWNLOAD

Tuesday, June 28, 2016

ওরে আগা নায়ে ডুবো ডুবো

ওরে আগা নায়ে ডুবো ডুবো
পাছা নায়ে বইসো
ঢুঙ্গায় ঢুঙ্গায় ছেকঙ জলে রে
ওরে জল ছেকিতে জল ছেকিতে
ছেওতির ছিড়িল দড়ি
গলার হাড় খসিয়া কন্যারে
ছেওতিত লাগাম দড়ি
গলার হাড় খসিয়া কন্যা রে

প্রবাদ


প্রবাদ


Monday, November 23, 2015

বৈষ্ণব পদাবলী , শ্রীহরে কৃষ্ণমুখোপাধ্যায় সম্পাদিত ।



কালা, কালিয়া, শ্যাম, রাই , ননদিনী , শশুড়ি , যমুনা, বাঁশি , সখি , অভিসার ইত্যাদি  নিয়ে গান আমাকে বরাবরই আকর্ষণ করে । বুজতেই পারছেন কি নিয়ে কথা বলছি । যা নিয়ে বিদ্যাপতি , চণ্ডীদাস , গোবিন্দদাস , জয়দেব সহ  অনেক রসিকজন রসের বন্যা বইয়ে দিয়েছেন । আসলে মধ্যযুগের সাহিত্যের একটা আলাদা স্বাদ আছে , যে না পেয়েছে তাকে বলে বোঝানো যাবে না । (আমি আধ্যাত্মিকতা কিছু বুজি না , শুধু সাহিত্য হিসেবে বইগুলোর স্বাদ নেয়ার চেষ্টা করি , ভুল হলে মাপ করবেন ।)
 একটা লিঙ্ক দিচ্ছি যেখান থেকে বিনা মূল্যে একটি রসের ভাণ্ডারের সন্ধান পাবেন ।

বৈষ্ণব পদাবলী , শ্রীহরে কৃষ্ণমুখোপাধ্যায় সম্পাদিত ।

 link )

 এই বইটি জোগাড় করতে মে মাস থেকে বাংলা বাজারের এক দোকানদার এর পিছু লেগেছিলাম । ১৯ নভেম্বর ২০১৫ এসে বইটি হাতে পেয়েছি । ১২৫০ টাকা দাম বইটির । আজিজ মার্কেট , নিউ মার্কেট , নীলক্ষেত , বাংলাবাজার খুজে পাইনি , শেষে নভেল প্রকাশনী , ইন্ডিয়া থেকে বইটি এনে দিয়েছে । বইটি কেনার টাকা চইতে গিয়ে বাড়ি থেকে যে পরিমাণ ঝাড়ি খেয়েছি , তা না বলাই ভালো কতজনকে যে বইটি এনে দেয়ার জন্য অনুরোধ করেছি ঠিক নেই ।  তার ভেতরে বাংলা বিভাগের এক জনের কথা না বল্লেই নয় । সে Central লাইব্রেরি , পাবলিক লাইব্রেরী সহ অনেক জায়গা খুজেছে তাকে অনেক ধন্যবাদ ।  বইটিতে ২১৭ জন রসিক মনের ভাবনা তুলে ধরা হয়েছে যেমন- জয়দেব , চণ্ডীদাস , বিদ্যাপতি , গুণরাজ খান , রামানন্দ , মুরারি গুপ্ত , নরহরি সরকার , আলাওল সহ অনান্য মহাজন । এই সফট কপিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি । এটা কত সালের সংস্করণ বলতে পারবো না । যেটা আমি কিনেছি সেটা এপ্রিল ২০১৫ এ মুদ্রিত ও জানুয়ারি ২০০০ এর সংস্করণ ।